Lok Sabha Elections 2024 Voter Turnout: প্রথম দফার ভোটে বাড়ল ভোটদানের গতি, সকাল ১১টা অবধি বাংলায় ভোট পড়ল ৩৩ শতাংশ (দেখুন টুইট)

নির্বাচন কমিশনের মতে, প্রথম ধাপে ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে ৮.৪ কোটি পুরুষ ও ৮.২৩ কোটি মহিলা ভোটার রয়েছে। এর মধ্যে ৩৫.৬৭ লাখ ভোটার রয়েছেন যারা প্রথমবার ভোট দেবেন।

Lok Sabha Elections 2024 Voter Turnout: প্রথম দফার ভোটে বাড়ল ভোটদানের গতি, সকাল ১১টা অবধি বাংলায় ভোট পড়ল ৩৩ শতাংশ (দেখুন টুইট)

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে ২১টি রাজ্যের ১০২টি লোকসভা আসনে সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। তবে প্রথম দু ঘণ্টায় ভোটের হার প্রকাশ না করলেও সকাল ১১টা নাগাদ ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের রেকর্ড অনুসারে প্রথম চার ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ৩৩.৫৬% ভোট পড়েছে।সবথেকে কম ভোট পড়েছে লাক্ষাদ্বীপ এ ১৬.৩৩ %।

নির্বাচন কমিশনের মতে, প্রথম ধাপে ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে ৮.৪ কোটি পুরুষ ও ৮.২৩ কোটি মহিলা ভোটার রয়েছে। এর মধ্যে ৩৫.৬৭ লাখ ভোটার রয়েছেন যারা প্রথমবার ভোট দেবেন। যেখানে ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটার সংখ্যা ৩.৫১ কোটি। এর জন্য ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে।

প্রথম দফার ভোটে ১০২ টি লোকসভা কেন্দ্রে ১৬০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দুইজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্যও পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটি দফাতেই  সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লোকসভার পাশাপাশি আজ অরুণাচল প্রদেশ ও সিকিমের ৯২টি বিধানসভা আসনেও ভোট হচ্ছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).