Lok Sabha Election Results 2024: রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-এর গাড়ির উপর উঠে স্লোগান বিজেপি সমর্থকের, দেখুন ভিডিয়ো
হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিভিন্ন আসনে। কোথাও শুরু হয়ে গিয়েছে উদযাপন, কোথাও আবার হারের ইঙ্গিত বুঝতে পেরে শুধুই শোকের ছায়া। তবে দিল্লিতে দেখা গেল অন্য এক ধরনের ছবি।
নয়াদিল্লিঃ দেশজুড়ে শেষের দিকে ভোট গণনা (Lok Sabha Election Results 2024)। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিভিন্ন আসনে। কোথাও শুরু হয়ে গিয়েছে উদযাপন, কোথাও আবার হারের ইঙ্গিত বুঝতে পেরে শুধুই শোকের ছায়া। তবে দিল্লিতে দেখা গেল অন্য এক ধরনের ছবি। আমআদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-এর গাড়ি ঘিরে স্লোগান দিতে দেখা গেল বিজেপি সমর্থকদের। এমনকী সাংসদের চলন্ত গাড়ির সামনে উঠে পড়লেন এক সমর্থক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
Watch: BJP workers climbed on the car of Aam Aadmi Party's Rajya Sabha MP Sanjay Singh an raises slogans pic.twitter.com/H2VaJlmZkt
— IANS (@ians_india) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

