Loksabha Election Results 2024: ৪০০ থেকে অনেক দূরে, একাধিক হেভিওয়েটের হারের ইঙ্গিত, বিজেপি হেড কোয়াটারে শুরু হনুমান চালিসা পাঠ
সকালে গণনা শুরুর আগেও একই ছবি ধরা পড়েছিল রাজধানীতে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও হনুমানেই আস্থা রাখছেন তাঁরা। এক্সিট পোলের আভাস অক্ষরে-অক্ষরে না মিললেও, হাওয়া যে দিকে বইছে তাতে বোঝা যাচ্ছে ফের জিতছে মোদী সরকার।
নয়াদিল্লিঃ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা (Lok Sabha Election Results 2024)। কেটে গিয়েছে প্রায় ৭ ঘণ্টা। এখনও পর্যন্ত ২ টি আসনে জিতেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। এগিয়ে রয়েছে ২৩৮ টি আসনে। আর এরপরই দিল্লিতে বিজেপির (BJP) হেড কোয়ার্টারে জমায়েত হয়েছেন বিজেপি (BJP) কর্মী সমর্থকেরা। সেখানে সমবেত হয়ে গলা মিলিয়ে হনুমান চালিসা পড়ছেন তাঁরা। সকালে গণনা শুরুর আগেও একই ছবি ধরা পড়েছিল রাজধানীতে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও হনুমানেই আস্থা রাখছেন তাঁরা। এক্সিট পোলের আভাস অক্ষরে-অক্ষরে না মিললেও, হাওয়া যে দিকে বইছে তাতে বোঝা যাচ্ছে ফের জিতছে মোদী সরকার। তাই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে উদযাপন।
দেখুন ভিডিয়ো
#WATCH | BJP workers chant Hanuman Chalisa at BJP headquarters in Delhi.
As per official ECI trends, the BJP has won 2 seats and is leading on 239 so far. #LokSabhaElections pic.twitter.com/vsXWi4nh6W
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

