Lok Sabha Election 2024: মনোনয়ন জমা দেওয়ার আগে আজ বারাণসীতে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (দেখুন প্রস্তুতির ভিডিও)
নিজের সংসদীয় এলাকায় রোড শো করার পর আগামীকাল ১৪ মে বারাণসী লোকসভা আসন থেকে তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন।
আজ দেশে চলছে চতুর্থ দফার ভোট, তারই মধ্যে নিজের কেন্দ্র বারাণসী থেকে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সংসদীয় এলাকায় রোড শো করার পর আগামীকাল ১৪ মে বারাণসী লোকসভা আসন থেকে তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন। রোড শো শুরু করার আগে প্রধানমন্ত্রী মোদী প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) প্রধান দরজায় থাকা মদন মোহন মালব্য-এর মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রোড শো চলবে কাশী বিশ্বনাথ করিডোর পর্যন্ত।
প্রধানমন্ত্রীর রোড শো -কে সামনে রেখে গাদৌলিয়া চকে পুরোদমে চলছে প্রস্তুতি। দেখুন সেই ছবি-
#WATCH | Varanasi, UP: Preparations in full swing at Gadaulia Chowk ahead of Prime Minister Narendra Modi's roadshow later today.
PM Narendra Modi is the sitting MP and candidate from Varanasi. He will file his nomination for the #LokSabhaElections2024 tomorrow. pic.twitter.com/Sdb63ZP0b6
— ANI (@ANI) May 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2024 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

