Prince Paswan: ধর্ষণের অভিযোগে দিল্লিতে গ্রেফতার এলজিপি সাংসদ প্রিন্স পাসওয়ান

বিহারের লোক জনশক্তি পার্টির সাংসদ প্রিন্স পাসওয়ানকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বিহারের সমস্তিপুরের সাংসদ প্রিন্স পাসওয়ান সম্পর্কে হলেন চিরাগ পাসওয়ানের পিসতুতো ভাই। তিন মাস আগে প্রিন্স পাসওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে দিল্লির কন্নট প্যালেস থানার দ্বাররস্থ হয়েছিলেন।

Prince Paswan: ধর্ষণের অভিযোগে দিল্লিতে গ্রেফতার এলজিপি সাংসদ প্রিন্স পাসওয়ান
Rape (Photo Credits: Pxhere)

বিহারের লোক জনশক্তি পার্টির (LJP) সাংসদ প্রিন্স পাসওয়ান (Prince Paswan) কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। বিহারের সমস্তিপুরের সাংসদ প্রিন্স পাসওয়ান সম্পর্কে হলেন চিরাগ পাসওয়ানের (Chirag Pawan) পিসতুতো ভাই। তিন মাস আগে প্রিন্স পাসওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে দিল্লির কন্নট প্যালেস থানার দ্বাররস্থ হয়েছিলেন। সেই অভিযোগের পর আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। আজ এই এলজিপি সাংসদকে গ্রেফতার করা হল। ধর্ষণের অভিযোগ আনা সেই মহিলা এলজিপি কর্মী। তাঁর অভিযোগ ছিল, অচৈতন্য অবস্থায় তাঁকে ধর্ষণ করেছিলেন দলীয় সাংসদ প্রিন্স পাসওয়ান। অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স। আরও পড়ুন: খনি থেকে ৮.২২ ক্যারেটের দুর্লভ হীরের খোঁজ পেলেন মধপ্রদেশের হীরে শ্রমিক

দেখুন পিটিআই-য়ের টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2021 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).