Leopard Attack Video: রাতের অন্ধকারে ঝাঁপিয়ে গলা চেপে ধরল লেপার্ড, বাড়ির মালিকের ছুট, তারপর...
রাতের অন্ধকারে বাড়ির পোষা কুকুরের (Pet Dog) উপর ঝাঁপিয়ে পড়ল লেপার্ড (Leopard)। মাঝ রাতে অত্যন্ত সন্তর্পণে একটি বাড়ির পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়ে লেপার্ড। পা টিপে টিপে বাড়ির পোষ্যর কাছে হাজির হয়। পোষা কুকুরের কাছে হাজির হয়েই তার গলা কামড়ে ধরে লেপার্ডটি। এরপর পোষ্যকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। পোষ্যর পাশে শুয়ে থাকা বাড়ির মালিক কোনও কিছু টের পাননি। যখন কুকুরের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়, সেই সময় তড়িঘড়ি বিছানা থেকে উঠে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় লেপার্ডের হাত থেকে মুক্ত হয়ে কোনওক্রমে কুকুরটি ছুটে বাড়ির ভিতরে চলে আসে। এরপর বাড়ির মালিককে দেখা যায়, ছুটে ঘরের ভিতরে ঢুকে যেতে। মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) ভোর তালুকা থেকে এবার এমনই একটি ছবি উঠে আসে। যা চোখে পড়তেই ভয়ে কাঁটা হয়ে যান স্থানীয়রা।
দেখুন লেপার্ডটি কীভাবে হামলা চালায়...
CCTV Video: बिबट्याचा पाळीव कुत्र्यावर हल्ला; मोबाईल पाहणाऱ्या मालकाला भनकही लागली नाही#cctvvideo #Leopard #pune #marathinews #zee24taas pic.twitter.com/VbjwwLjeAn
— ZEE २४ तास (@zee24taasnews) March 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

