Kurla Bus Accident Video: মনুষ্যত্ব কোথায়? দুর্ঘটনায় মৃত মহিলার শরীর থেকে খুলে নিয়ে যাচ্ছে গয়না, চমকে ওঠা ভিডিয়ো

Kurla Bus Accident Video: মনুষ্যত্ব কোথায়? দুর্ঘটনায় মৃত মহিলার শরীর থেকে খুলে নিয়ে যাচ্ছে গয়না, চমকে ওঠা ভিডিয়ো
Kurla Bus Accident (Photo Credits: X)

কুরলা বাস দুর্ঘটনায় (Kurla Bus Accident) ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যা নিয়ে কার্যত শুরু হয়েছে হইচই। কুরলা বাস দুর্ঘটনার জেরে ভারতের বাণিজ্যনগরী যখন শোকসন্তপ্ত, সেই সময় একটি চমকে ওঠা ভিডিয়ো সামনে এল। কুরলা বাস দুর্ঘটনায় মৃতের দেহ যখন মাটিতে পড়ে রয়েছে, সেই সময় চুরি হয়ে যাচ্ছে গয়না।  মানবিকতার ধারপাশ দিয়ে না গিয়ে দুর্ঘটনাস্থলে হাজির ওই ব্যক্তিকে দেখা যায় মৃতের শরীর থেকে গয়না  খুলে নিয়ে যেতে। মৃত মহিলার হাত থেকে চুরি, গলা থেকে হার খুলে নিয়ে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

দেখুন মৃতদেহ থেকে গয়না খুলে নিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).