Narendra Modi Birthday: রাজনৈতিক বিরোধিতা নিয়েই প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা কুণালের, শেয়ার করলেন ছবি
রাজনীতির ময়দানে দুই দলের মধ্যে এককাট্টা বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর জন্মদিনে সৌজন্য দেখালেন তৃণমূল নেতা।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪'তম জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনীতির ময়দানে দুই দলের মধ্যে এককাট্টা বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর জন্মদিনে সৌজন্য দেখালেন তৃণমূল নেতা। মোদীর সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করে কুণাল লিখলেন, 'শুভ জন্মদিন মাননীয়া প্রধানমন্ত্রী। রাজনৈতিক ভাবে আপনার বিরোধিতা করে যাব। কিন্তু আহমেদাবাদের সময় থেকে আপনার দৃঢ় স্মৃতিশক্তি কথা আমার মনে থেকে যাবে'। এদিকে জন্মদিনেও বিরাম নেই প্রধানমন্ত্রীর। মঙ্গলবার সকাল সকাল তিনি পৌঁছে যান ভূবনেশ্বর। অংশ নেন বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে কুণাল ঘোষের শুভেচ্ছাবার্তা...
Happy birthday @narendramodi, Respected PM.
Shall continue to oppose you politically, but Shall always remember your strong memory starting from Ahmedabad episode. pic.twitter.com/2XSRYbrOir
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 9877 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

