Elephants Run In Panic Video: বাজির শব্দে ক্ষেপে গিয়ে সব ভেঙেচুরে তাণ্ডব চালাল ২ হাতি, চরম পরিস্থিতিতে পরপর মৃত্যু, দেখুন ভিডিয়ো

Elephants Run In Panic Video: বাজির শব্দে ক্ষেপে গিয়ে সব ভেঙেচুরে তাণ্ডব চালাল ২ হাতি, চরম পরিস্থিতিতে পরপর মৃত্যু, দেখুন ভিডিয়ো
2 Elephant Run In Panic (Photo Credit: X/Screengrab)

ফের হাতির (Elephant) তাণ্ডব কেরলে। এবার অনুষ্ঠান চলাকালীন ২টি হাতি তাণ্ডব চালায় কেরলের (Kerala) কোঝিকোড়ের একটি মন্দিরে।  পরপর ২টি হাতি একসঙ্গে কোঝিকোড়ের ওই মন্দিরে তাণ্ডব চালায়। হাতির পায়ের চাপায় পরপর ৩ জনের মৃত্যু হয়। যার জেরে আতঙ্ক ছড়ায়। জানা যায়, কোঝিকোড়ের ওই মন্দিরে যে ২টি হাতিকে আনা হয়েছিল, বাজি পোড়ানোর জেরে মেজাজ হারায় গজরাজরা। বাজির শব্দ, আগুনে ক্ষেপে গিয়ে পরপর ২ হাতি তাণ্ডব চালায় মন্দির চত্ত্বরে। যার জেরে ৩ জনের মৃত্যু হয়। হাতির তাণ্ডব পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। ফলে মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে যায় ওই জায়গায়। পদপিষ্টের মত পরিস্থিতি তৈরি হওয়ায় যেমন ৩ জনের মৃত্যু হয়, তেমনি বহু মানুষ আহতও হন বলে খবর মেলে।

দেখুন কীভাবে তাণ্ডব চালায় ২টি হাতি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).