Thiruvananthapuram: তিরুবনন্তপুরমে মেয়রের পদত্যাগের দাবিতে কর্পোরেশন অফিসের সামনে বিজেপির বিক্ষোভ, দেখুন ভিডিও
ভোটের আবহে ধুন্ধুমারকাণ্ড কেরলে। তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) মেয়র আর্য রাজেন্দ্রনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে বিজেপি। শনিবার দুপুরে মেয়র অফিসের সামনে একাধিক ইস্যু নিয়ে অবস্থান বিক্ষোভ করে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তবে এই ধর্না ওঠাতে গিয়ে রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিরোধী শিবিরের নেতানেত্রীদের সঙ্গে। শেষমেশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করে পুলিশ। জলের তোড়ে বিজেপির কর্মী সমর্থকদের পিছু হটাতে চেষ্টা করছে পুলিশ। তবে অন্যদিকে ব্যারিকেড ভেঙে আরও সামনে যেতে চাইছে বিজেপির কর্মী সমর্থকেরা।
#WATCH | Thiruvananthapuram, Kerala: Police use water cannons against the BJP workers during their protest march to the corporation office. They are demanding the resignation of the Thiruvananthapuram Mayor over waterlogging and other issues pic.twitter.com/8nw5vy1Apy
— ANI (@ANI) May 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 25, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

