Kerala High Court: মহিলা দ্বারা দায়ের করা যৌন নির্যাতনের অভিযোগ সর্বদা সত্যি নয়, পুলিশকে সতর্কবার্তা কেরল হাইকোর্টের
বিচারক এও জানান, তদন্তের সময় পুলিশ কর্মকর্তারা যদি দেখতে পান যে কোনও মহিলা কোনও পুরুষের বিরুদ্ধে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ করেছেন, তবে ওই অভিযোগকারী মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে পুলিশের।
কেবলমাত্র অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে যৌন নির্যাতনের (Sexual Assault) মামলায় একতরফা তদন্তের বিরুদ্ধে পুলিশকে সতর্ক করল কেরল হাইকোর্ট (Kerala High Court)। বিশেষ করে অভিযোগকারী যখন একজন মহিলা হন। আদালতের পর্যবেক্ষণ, যৌন নির্যাতনের ঘটনায় একতরফা তদন্ত মিথ্যা মামলার জন্ম দেয়। যা নির্দিষ্ট ব্যক্তির সম্মানহানি করে। বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন বলেন, এই ধরণের অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের দাবি পরীক্ষা করা দরকার। অভিযোগকারী একজন মহিলা বলে তাঁর বক্তব্য কিংবা অভিযোগকে সত্য মেনে চলা বাঞ্ছনীয় নয়। বিচারক এও জানান, তদন্তের সময় পুলিশ কর্মকর্তারা যদি দেখতে পান যে কোনও মহিলা কোনও পুরুষের বিরুদ্ধে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ করেছেন, তবে ওই অভিযোগকারী মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে পুলিশের।
যৌন নির্যাতনের অভিযোগ সর্বদা যাচাই করতে হবে...
Don't treat sexual assault complaint by woman as gospel truth; examine accused version too: Kerala High Court
Read more: https://t.co/2fcrLE3m34 pic.twitter.com/n61tkRAKp1
— Bar and Bench (@barandbench) March 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

