Pahalgam Terror Attack: সীমান্ত থেকে ২০০ কিমি ভিতরে ঢুকে, হত্যালীলা চালিয়ে, কীভাবে পালাল জঙ্গিরা? শাহদের প্রশ্ন কেরল কংগ্রেসের
জম্মু-কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ঘটনায় প্রশ্নের মুখে পাকিস্তানের ভূমিকা।
Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ঘটনায় প্রশ্নের মুখে পাকিস্তানের ভূমিকা। জঙ্গিদের নিকেষের পাশাপাশি সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জোরাল দাবি উঠছে। তবে আরও একটা বিষয় ক্রমশ দেশবাসীর প্রশ্নের প্রধান বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তা হল,পহেলগামের নিরাপত্তার ত্রুটি ঠিক কতটা গভীর, তার জন্য কারা দায়ি? এই ইস্যুতে মোদী সরকারকে সরাসরি প্রশ্ন করে এক্স প্ল্যাটফর্মে কেরল কংগ্রেসের একটি পোস্টে লেখা হয়েছে, " এলওসি (Line Of Control) থেকে পহেলগাম ( ২০০ কিলোমিটার দূরে। এটা কোনও সীমান্তবর্তী গ্রাম নয়। ফলে সেখানে কেউ সন্ত্রাস করে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল তেমনটা হওয়ার কথা নয়। প্রশ্ন হল, চারজন সন্ত্রাসবাদী সীমান্ত থেকে ২০০ কিলোমিটার ভিতরে বড় বন্দুক নিয়ে ঢুকল, তারপর ৫০ জনকে মানুষকে গুলি চালাল, এবং তারপর অক্ষত অবস্থা ফিরে গেল।
যদি জঙ্গিরা এভাবে গুলি করে ধরা পড়া বা মৃত্যু ভয় ছাড়াই হাঁটতে হাঁটতে চলে যেতে পারে। তাহলে আমাদের শহরগুলি ঠিক কতটা নিরাপদ?
দেখুন কেরল কংগ্রেসের পোস্ট
Pahalgam is nearly 200km from Line of Control. It is not a border village so that someone could sneak in, do their thing and go back. How did four terrorists carrying big guns come in 200 km inside, shot nearly 50 people and go back unscathed?
If terrorists can walk in and shoot… pic.twitter.com/2uHktQv3Ew
— Congress Kerala (@INCKerala) April 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 6468 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

