Kedarnath Temple Cannot Be Made in Delhi: বারো জ্যোর্তিলিঙ্গের স্থান নির্দিষ্ট, দিল্লিতে হতে পারে না কেদারনাথ মন্দির, বললেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী
দিল্লিতে (Delhi) কেদারনাথ মন্দির (Kedarnath Temple) হতে পারে না। মহারাষ্ট্রে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলেন, হিমালয়ের কোলে কেদারনাথ মন্দির। দেশে ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। ১২ জোর্তিলিঙ্গের অবস্থায় নির্দিষ্ট করা হয়েছে। তাই দিল্লিতে কোনওভাবে কেদারনাথ মন্দির প্রতিষ্ঠিত হতে পারে না বলে জানান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। দিল্লিতে কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা হবে বলে যে কথা বলা হচ্ছে,তা অনুচিত বলেও মন্তব্য করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এসবের পাশাপাশি তিনি আরও দাবি করেন, কেদারনাথ ২২৮ কেজি সোনার দুর্নীতি হয়েছে। কেন এই বিষয়টি সংবাদমাধ্যম প্রকাশ্যে তুলছে না বলে প্রশ্ন তোলেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কেউ এসব নিয়ে ভাবছে না বলেও মন্তব্য করেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি দিল্লিতে কেদারনাথ মন্দির হবে বলে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে।
দেখুন ভিডিয়ো...
VIDEO | Swami Avimukteshwaranand Saraswati, Shankaracharya of Jyotirmath was at 'Matoshree' in Mumbai on request of Shiv Sena (UBT) Chief Uddhav Thackeray. Here's what he said interacting with the media.
"We follow Hindu religion. We believe in 'Punya' and 'Paap'. 'Vishwasghat'… pic.twitter.com/AZCJaDfHhi
— Press Trust of India (@PTI_News) July 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

