Kedarnath: তীর্থযাত্রী বহনকারী হেলিকপ্টারে হঠাৎ সমস্যা, কেদারনাথের হেলিপ্যাডে করল জরুরি অবতরণ (দেখুন ভিডিও)
কেস্ট্রেল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি মন্দিরের হেলিপ্যাড থেকে কয়েক মিটার দূরে গিয়ে অবতরণ করেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে কপ্টারের ভিতরে থাকা ছয়জন তীর্থযাত্রী ও পাইলটসহ সাতজন সকলেই নিরাপদে আছেন।
উত্তরাখণ্ডের কেদারনাথে আজ ভোর ৭.৩০টা নাগাদ হঠাৎই তীর্থযাত্রী সহ সাতজনের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। জানা গেছে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়াতেই এই জরুরি অবতরণ। কেস্ট্রেল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি মন্দিরের হেলিপ্যাড থেকে কয়েক মিটার দূরে গিয়ে অবতরণ করেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে কপ্টারের ভিতরে থাকা ছয়জন তীর্থযাত্রী ও পাইলটসহ সাতজন সকলেই নিরাপদে আছেন। হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে দেখে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষকে আতঙ্কে দৌড়াদৌড়ি করতেও দেখা গেছে।
দেখুন সেই ঘটনা-
STORY | Helicopter carrying pilgrims develops snag, makes emergency landing in #Kedarnath
READ: https://t.co/Mz85s5VsIp
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/aeFavSaodA
— Press Trust of India (@PTI_News) May 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

