Karnataka: মায়ের এফআইআর নিতে অস্বীকার, থানার মধ্যেই পুলিশের গাড়িতে আগুন ধরালেন ক্ষুব্ধ যুবক
পুলিশ সূত্রে খবর, দিন ১৫ আগে ওই যুবক বিধান সৌধের সামনে নিজের বাইকেও আগুন লাগিয়েছিল।
মায়ের অভিযোগ নিতে অস্বীকার পুলিশের। ক্ষুব্ধ ছেলে পেট্রোল ঢেলে আগুল ধরিয়ে দিল পুলিশের গাড়িতে। কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গায় এক যুবকের বিরুদ্ধে থানায় পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিতেই সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। অভিযুক্ত যুবক পৃথ্বীরাজকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর এবং সরকারী দায়িত্বে বাধা দেওয়ার জন্য একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, দিন ১৫ আগে ওই যুবক বিধান সৌধের সামনে নিজের বাইকেও আগুন লাগিয়েছিল।
পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছেন যুবক...
Man sets Tehsildar’s Car on Fire in Chitradurga.
Just 15 days back, the same man had set his own bike on fire in front of Vidhan Soudha in Bengaluru.pic.twitter.com/HTMm7WV3l1
— Karthik Reddy (@bykarthikreddy) September 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

