Karnataka Assembly Election Results 2023: কর্ণাটকে আপ, বিএসপি, এনসিপির চেয়ে বেশী ভোট পেল নোটা
কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হল আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হল আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির। আসাদুদ্দিন ওয়েইসির দল এআইএমএম-এর হাল সবচেয়ে খারাপ হল। আপ, বিএসপি, এনসিপি, এআইএমএম মিলিতভাবে নোটা (কাউকে ভোট নয়)-র চেয়ে কম ভোট পেল। কর্ণাটকে সবাই এক শতাংশের কম ভোট পায়। অরবিন্দ কেজরিওয়ালের দল পায় মাত্র ০.৫৮ শতাংশ ভোট। সেখানে মায়াবতীর দল পায় মাত্র ০.২৯%, শরদ পাওয়ারের এনসিপি ০.৩০ শতাংশ ভোট।
এআইএমএম-এর প্রাপ্ত ভোট ০.০২ শতাংশ। সেখানে ইভিএমে সবার নিচে থাকা নোটা পায় ০.৬৯ শতাংশ ভোট। দুপুর ২টো পর্যন্ত ভোট গণনায় কর্ণাটকে কংগ্রেস এগিয়ে ১৩৭টি আসনে, বিজেপি ৬৪টি ও জেডি(এস) ১৯টি আসনে এগিয়ে। আরও পড়ুন-
জয়ের আনন্দে চোখে জল কংগ্রেসের 'চাণক্য' শিবকুমারের, আবেগে হারালেন ভাষা, দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
𝐍𝐎 𝐑𝐎𝐎𝐌 𝐅𝐎𝐑 𝐒𝐏𝐎𝐈𝐋𝐄𝐑𝐒
𝐍𝐎𝐓𝐀 𝐠𝐨𝐭 𝐦𝐨𝐫𝐞 𝐯𝐨𝐭𝐞𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐀𝐀𝐏, 𝐀𝐈𝐌𝐈𝐌, 𝐁𝐒𝐏 𝐚𝐧𝐝 𝐍𝐂𝐏 𝐩𝐮𝐭 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫#AAP #AIMIM #BSP #NCP #NOTA #KarnatakaElectionResults #ElectionResults pic.twitter.com/a8r1lMFsLB
— IANS (@ians_india) May 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2023 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

