Karnataka Election 2023: কর্ণাটকে ভোটের প্রচার, রেস্তোরাঁয় ঢুকে দোসা তৈরি করলেন প্রিয়াঙ্কা গান্ধী, দেখুন

Karnataka Election 2023: কর্ণাটকে ভোটের প্রচার, রেস্তোরাঁয় ঢুকে দোসা তৈরি করলেন প্রিয়াঙ্কা গান্ধী, দেখুন
Priyanka Gandhi (Photo Credit: ANI)

কর্ণাটকে (Karnataka) ভোটের দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজৈনিতক দলগুলির কর্মসূচি। এবার কর্ণাটকের মাইসুরুতে গিয়ে দোসা তৈরি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) । ভোটের প্রচারে বেরিয়ে মাইসুরুর একটি রেস্তোরাঁয় প্রবেশ করে দোসা তৈরি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রসঙ্গত এর আগে একাধিকবার কখনও  দোকানে প্রবেশ করে মোমো তৈরি করতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার কখনও চা তৈরি করতে দেখা যায় তাঁকে। আবার কখনও ফুচকা তৈরি করে পাহাড়ের রাস্তায় কচিকাঁচাদের খাওয়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের প্রচারে গিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মত খাবার তৈরি করলেন প্রিয়াঙ্কা গান্ধীও।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2023 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).