Karnataka Assembly Election 2023: আজ কর্ণাটকে মেগা প্রচার, রোড শো ও সমাবেশে মোদি, অমিত শাহ এর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও
শুধু প্রধানমন্ত্রী নন আজ মেগা প্রচারে কর্ণাটকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
আগামী ১০মে কর্নাটক বিধানসভার নির্বাচন। নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই কোমর বেঁধে প্রচারে নামছে দুই পক্ষই। গতকাল উত্তর কর্ণাটকে জনসভা ও রোড শো করতে দেখা যায় অমিত শাহ ও রাহুল গান্ধীকে। আজ কর্ণাটকে প্রচারে যোগ দিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের ক্ষমতা দখল করতে তিনি কি বলবেন সেই দিকে নজর থাকবে আমজনতা থেকে রাজনীতিবিদদের। তবে শুধু প্রধানমন্ত্রী নন আজ মেগা প্রচারে কর্ণাটকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তিনজনেই আজ বেশ কিছু মেগা রোডশোতে অংশগ্রহণ করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।
As #Karnataka is inching closer towards the May 10 Assembly polls, PM #NarendraModi, Union Home Minister #AmitShah and Congress General Secretary #PriyankaGandhiVadra are all set to hold mega roadshows and address rallies today.#KarnatakaAssemblyElection2023
Photo: File pic.twitter.com/q7uHGknlNu
— IANS (@ians_india) April 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2023 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

