Jio Cheapest Plan: সস্তায় জিও-র ব্রডব্র্যান্ড ধামাকা

নতুন এই প্ল্যানগুলি ডিটিএইচ এবং কেবল ব্যবহারকারীদের মাথায় রেখেই করা হয়েছে।

Jio Cheapest Plan: সস্তায় জিও-র ব্রডব্র্যান্ড ধামাকা
Jio True 5G Photo Credit: PTI

ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর নিয়ে এল ধামাকা ব্রডব্র্যান্ড প্ল্যান। নতুন এই প্ল্যানে থাকছে ১৯৮ টাকার রিচার্জ অপশন, যার থেকে আপনি পাবেন ১০ এমবিপিএস করে আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও আরও ৭ টি নতুন প্ল্যান ও ২ টি পরিবর্তিত প্ল্যান এনেছে জিও।

১৯৮ টাকা থেকে ১৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে জিও র এই প্ল্যান। আর এই সব প্ল্যানগুলির বেশিরভাগেরই মধ্যে রয়েছে ওটিটি এবং লাইভ টিভি চ্যানেলের সুবিধা।

নতুন এই প্ল্যানগুলি ডিটিএইচ এবং কেবল ব্যবহারকারীদের মাথায় রেখেই করা হয়েছে। এর ফলে গ্রাহকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই মূহূর্তে ৪.৫ কোটি কেবল এবং ৬.৫ কোটি ডিটিএইচ ব্যবহারকারী রয়েছে। যারা প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত খরচ করেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 28, 2023 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).