Jharkhand Shocker: বাজির কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে শ্বাসকষ্টে মৃত্যু অনেকের
বাজি তৈরির কারখানায় (Firecracker) আগুন (Fire) লাগায় মৃত্যু হল পরপর ৫ জনের। যার মধ্যে ৩ নাবালক রয়েছে বলে খবর। বাজি তৈরির কারখানায় আগুনের জেরে বড়সড় বিস্ফোরণ ঘটে যায় ঝাড়খণ্ডের (Jharkhand) গারওয়ার ওই বাজি কারখানায়। আগুনের জেরে ভয়াবহ বিস্ফোরণ এবং সেখানে পরপর ৫ জনের মৃত্যু হয় বলে খবর। মৃতদের মধ্যে নাবালক কীভাবে রয়েছে, তা নিয়ে জোর কদমে পুলিশ খোঁজ শুরু করেছে। বাজির কারখানায় আগুন লাগায়, শ্বাসকষ্টের জেরেই ৫ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। আধপোড়া মৃতদেহগুলিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এত বড় আগুন লাগে বাজির কারখানায়, সে বিষয়ে পুলিশ জোর কদমে তল্লাশি শুরু করেছে বলে খবর।
বাজির কারখানায় আগুনের জেরে ভয়াবহ মৃত্যু....
Garhwa, Jharkhand: Five people, including three minors, died as a fire broke out in a firecracker shop in the Ranka police station area. Firecrackers were kept outside the shop. When a fire broke out, children and the shop owner went inside the shop in panic and died of…
— ANI (@ANI) March 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 10, 2025 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

