Jharkhand Assembly Election 2024: মোদীর নিরাপত্তার খাতিরে হেমন্তের কপ্টার ওড়ায় দেরি, অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ JMM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তার যাতে কোনও খামতি না থাকে, তার জন্য ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) হেলিকপ্টার ওড়ায় দেরি করানো হচ্ছে। যা অনভিপ্রেত। এমনই অভিযোগ জানিয়ে এমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) চিঠি দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার খাতিরে কেন সোরেনের হেলিকপ্টার ওড়ানোয় দেরি করা হচ্ছে, সে বিষয়ে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন। এমনই আর্জি জানানো হয় জেএমএমের তরফে। প্রসঙ্গত আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন (Jharkhand Assembly Election 2024)। যার ফল বেরবে ২৩ নভেম্বর। ফলে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে। এসবের মধ্যেই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল জেএমএম।
দেখুন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে লেখা চিঠিতে কী জানানো হয়...
JMM writes to President Droupadi Murmu, seeking her intervention after CM Hemant Soren’s chopper take-off delay in view of PM Modi’s security. pic.twitter.com/voKwDb6hYU
— ANI (@ANI) November 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 05, 2024 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

