Jammu-Kashmir Weather Update: ৫ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কাশ্মীর উপত্যকায়, ৬-১১ তারিখ থাকবে শুষ্ক আবহাওয়া
আগামী ৫ মে পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীর। এই সময়ে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে, এছাড়াও বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বৃষ্টি, দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে।
উপত্যকা জুড়ে বৃষ্টির পূর্বাভাসঃ
Nowcast update J&K @ 1500 hrs:* A spell of light to moderate rain/thundershower over many places of KMR Div with intense showers accompanied with Gusty winds (40-50KMPH) at many places of Ramban during next 1-2 hrs.
●Possibility of Landslides/Mudslides in Banihal-Ramban axis. pic.twitter.com/CHfgV11xoC
— Meteorological Centre Srinagar (@metsrinagar) May 2, 2025
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ৬-৮ মে, এই সময়কালে আবারও শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ওই সময়ের শুষ্ক আবহাওয়ার শেষে, ৯-১১ মে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জম্মু ও কাশ্মীরের সর্বত্রই মনোরম আবহাওয়া রয়েছে। কমেছে তাপমাত্রাও।
এদিকে ভারী বৃষ্টিপাতের পর চেনাব নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপ্রত্যাশিত এই বৃষ্টিতে জম্মু কাশ্মীরের সালাল হাইড্রো ইলেকট্রিক বাঁধ কানায় কানায় পূর্ণ, তাই বড়সড় বিপদ এড়াতে বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। জানা গেছে বাধের গেট খুলে যাওয়ায় পাকিস্তানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অপ্রত্যাশিত বৃষ্টিতে বাড়ল চেনাব নদীর জলস্তরঃ
#WATCH | | Water level of the Chenab River rises significantly after heavy rainfall, prompting alert in low-lying areas. Authorities monitoring the situation closely.#ChenabRiver #Akhnoor #JammuAndKashmir #RainAlert #RiverRising #WeatherUpdate #FloodWatch #JammuWeather pic.twitter.com/ujt491XIql
— Gulistan News (@GulistanNewsTV) May 2, 2025
জম্মু কাশ্মীরের সালাল হাইড্রো ইলেকট্রিক বাঁধ কানায় কানায় পূর্ণ।খুলে দেওয়া হল গেটঃ
⚡🚨 Salal Dam gates opened as Chenab river swells up due to heavy rainfall in J&K.
Pakistan likely to approach UN again.#SalalDam #Chenab #ChenabRiver #Rain #Pakistan #Kashmir pic.twitter.com/Om8C3NLp4d
— OsintWorld 🍁 (@OsiOsint1) May 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2025 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

