Jammu & Kashmir Assembly Elections: চলছে দ্বিতীয় দফার জম্মু ও কাশ্মীর নির্বাচন, সকাল ৯টা অবধি ভোট পড়েছে ১০.২২ শতাংশ
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ।বুধবার দ্বিতীয় দফায় উপত্যকার ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা সেনাও। বিভিন্ন কেন্দ্রে চলছে টহলদারি।জম্মু অঞ্চলের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলায় ও কাশ্মীর উপত্যকার শ্রীনগর, বদগাঁও এবং গান্দেরওয়ালে ভোট নেওয়া হবে। এই দফায় প্রায় ২৫ লক্ষ ৭৮ হাজার ভোটদাতা ২৩৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিখ হামিদ কারা, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি।নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সকাল ৯টা অবধি ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ১০.২২ শতাংশ।
10.22% voter turnout recorded till 9 am in the second phase of J&K Assembly elections. pic.twitter.com/TfdT3b5Avu
— ANI (@ANI) September 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

