Jammu And Kashmir: উধমপুরে জইশ জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনা বাহিনী, নিহত ২

Jammu And Kashmir: উধমপুরে জইশ জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনা বাহিনী, নিহত ২
Indian Army In Jammu And Kashmir.jpg (Photo Credit: ANI/Twitter)

জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) যখন নির্বাচন কড়া নাড়ছে, সেই সময় ফের উত্তপ্ত হয়ে উঠল উধমপুর (Udhampur)। বুধবার উধমপুরর বসন্তগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। রিপোর্টে প্রকাশ, বসন্তগড়ের জঙ্গেল জইস-ই-মহম্মদের ৪ অস্ত্রধারী জঙ্গি লুকিয়ে রয়েছে। তারাই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। যার পালটা এক নাগাড়ে গুলি বর্ষণ শুরু করেন সেনা কর্মীরা। সেনা বাহিনীর একটানা গুলির জেরে পরপর ২ জঙ্গি নিহত হয়েছে বলে খবর। রিপোরটে প্রকাশ, উধমপুরের বসন্তগড়ে আটকে পড়া জঙ্গিদের ঘিরে ধরে গুলি চালাচ্ছে সেনা। ফলে পালানোর পথ খুঁজে পাচ্ছে না জইশ জঙ্গিরা।

দেখুন কীভাবে আটকে পড়েছে জঙ্গিরা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 07:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).