Jammu And Kashmir: ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত CRPF-এর ইন্সপেক্টর
ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবার উধমপুরে জঙ্গিদের সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ (CRPF) জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। সেনা বাহিনী, পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের জেরে সিআরপিএফের এক ইন্সপেক্টরের মৃত্যু হয় বলে খবর। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত হন সিআরপিএফের ওই অফিসার। আহত অবস্থায় চিকিৎসা শুরুর আগেই ওই সিআরপিএফ ইন্সপেক্টরের মৃত্যু হয় বলে খবর। যার জেরে স্বাধীনতা দিবসের পর ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা।
দেখুন ট্যুইট...
Exchange of fire took place between terrorists and security forces in Dudu in Udhampur: J&K Police
— ANI (@ANI) August 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

