Jaipur: সময় মত বেতন না দেওয়ায় মালিককে রাস্তায় ফেলে বেধড়ক মার মহিলা কর্মচারির, রক্তাক্ত কাণ্ড
পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগেও বেতনের ১৮,০০০ টাকার জন্যে স্পা মালিককে হেনস্থা করেছিলেন ওই মহিলা কর্মচারি। পুলিশকে জানানো হলেও পুলিশের তরফে সেই সময়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
সময় মত বেতন না দেওয়ায় কর্মচারির হাতে বেধড়ক মার খেলেন স্পা মালিক। রাস্তায় ফেলে স্পায়ের মহিলা মালিককে এলোপাথাড়ি মারধর করলেন এক মহিলা কর্মচারি। ঘটনাটি ঘটেছে জয়পুরের (Jaipur) গুরুনানকপুরা এলাকায়। বসতি এলাকার মধ্যে হাতাহাতির জেরে মহিলার প্রবল চিৎকার শুনেও বাড়ি থেকে বেরিয়ে আসেননি কেউ। প্রকাশ্য রাস্তায় একেবারে হিংসাত্মক চেহারায় স্পা মাহিলকে মারধর করেছে ওই কর্মচারি। মহিলার নাক, মুখ ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগেও বেতনের ১৮,০০০ টাকার জন্যে স্পা মালিককে হেনস্থা করেছিলেন ওই মহিলা কর্মচারি। পুলিশকে জানানো হলেও পুলিশের তরফে সেই সময়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে ফের স্পা মালিকের উপর চড়াও হন ওই কর্মচারি।
প্রকাশ্য রাস্তায় স্পা মালিককে ফেলে বেধড়ক মারধর...
In a shocking video circulating on social media, a dispute between a spa owner and her employee over an alleged unpaid amount of ₹18,000 has gone viral. The incident, which took place in #Jaipur’s #GuruNanakPura area, shows an intense altercation spilling onto the street.
The… pic.twitter.com/pp887lH4hd
— Hate Detector 🔍 (@HateDetectors) November 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

