J&K Encounter: কুলগাম জেলার আদিগাম গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা

সরকারী সূত্র অনুসারে, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি ঘেরাও এবং অনুসন্ধান অভিযান শুরু করে। যৌথবাহিনীর দলগুলি সন্দেহজনক স্থানের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালায়,এরপর নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়।

J&K Encounter: কুলগাম জেলার আদিগাম গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা

আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আদিগাম গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। সরকারী সূত্র অনুসারে, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি ঘেরাও এবং অনুসন্ধান অভিযান শুরু করে। যৌথবাহিনীর দলগুলি সন্দেহজনক স্থানের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালায়,এরপর নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। এরপর লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে শুরু হয় এনকাউন্টার। এলাকায় দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী লুকিয়ে আছে বলে ধারণা নিরাপত্তাবাহিনীর। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান ও গুলির লড়াই এখনও চলছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 28, 2024 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).