Gold Bars Smuggling: লাদাখের সীমান্তবর্তী এলাকায় সোনা পাচার, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সোনা, গ্রেফতার ২ ব্যক্তি
ইদানিং সীমান্তবর্তী এলাকায় বেড়েছে পাচারচক্রের উৎপাত। এবার ভারত-চীন সীমান্ত এলাকা থেকে উদ্ধার অসংখ্য সোনার বিস্কুট।
সেই সঙ্গে গ্রেফতার দুই ব্যক্তি। জানা যাচ্ছে, গত মঙ্গলবার পূর্ব লাদাখের দক্ষিণ সাব সেক্টরে, মূলত ভারত-চীন সীমান্তবর্তী এলাকা চিসমুল, নারবুলা টপ, জ়াকলে এবং জ়াকলা এলাকায় আইটিবিপির (Indo-Tibetan Border Police Force) জওয়ানরা টহল দিতে গিয়ে উদ্ধার হল ১০৮টি সোনার বিস্কুট। যার ওজন ১০৮.০৬০ কেজি। সেই সঙ্গে গ্রেফতার ২ ব্যক্তি। যদিও দুজনে কোন দেশের নাগরিক সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই পাচার রোখার পর পূর্ব লাদাখের সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে আইটিবিপির দাবি।
Indo-Tibetan Border Police Force (ITBP) arrested two persons and seized 108 gold bars weighing 108.060 kgs on July 9 near the India-China border in the Southern Sub Sector in Eastern Ladakh (in general area Chismule, Narbula top, Zakle and Zakla) during a Long Range Patrolling… pic.twitter.com/8E20j1jITy
— ANI (@ANI) July 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

