Iran FM Araghchi to Meet EAM S. Jaishankar: ভারত সফরে ইরানের বিদেশমন্ত্রী, আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এস জয়শঙ্করের সঙ্গে

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সফর সেড়ে ভারতে আসলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। বুধবার রাতে নয়াদিল্লিতে নামলেন তিনি।

Iran FM Araghchi to Meet EAM S. Jaishankar: ভারত সফরে ইরানের বিদেশমন্ত্রী, আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এস জয়শঙ্করের সঙ্গে

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সফর সেড়ে ভারতে আসলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি (Seyed Abbas Araghchi)। বুধবার রাতে নয়াদিল্লিতে নামলেন তিনি। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার দিল্লিতে হায়দরাবাদ হাউসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন তিনি। সেখানে উঠতে পারে ভারত-পাকিস্তান ইস্যু। গত সোমবার ইসলামাবাদে নেমেও দুই দেশকে উত্তেজনা প্রশমনের বার্তা দেন আরাঘচি। তারপরেই অবশ্য মঙ্গল ও বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারতীয় সেনা। বিদেশমন্ত্রী হিসেবে এই প্রথম ভারত ও পাকিস্তানে সফর করছেন তিনি। সেই কারণে তিনি দুই দেশকে পারস্পরিক মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। 

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 07, 2025 11:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).