Interim Budget 2024: আজ লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (দেখুন ছবি)

এই অন্তর্বর্তীকালীন বাজেট বা সংক্ষিপ্ত বাজেটকে পরিভাষায় বলা হয় ‘ভোট অন অ্যাকাউন্ট’। অর্থাৎ, নির্বাচন পর্যন্ত জরুরি বরাদ্দ ও পরিষেবার জন্য সাময়িক একটা বাজেট পেশ করা।

Interim Budget 2024: আজ লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (দেখুন ছবি)
Interim Budget by Nirmala Sitharaman Photo Credit: Twitter@ANI

আর  কিছু সময়ের অপেক্ষা, তার পরেই, লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget 2024) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর কয়েক মাস বাদে চলতি বছরই দেশে হতে চলেছে লোকসভা নির্বাচন (Parliamentary Election 2024)। সেই কারণে এই বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয়।

এই অন্তর্বর্তীকালীন বাজেট বা সংক্ষিপ্ত বাজেটকে পরিভাষায় বলা হয় ‘ভোট অন অ্যাকাউন্ট’। অর্থাৎ, নির্বাচন পর্যন্ত জরুরি বরাদ্দ ও পরিষেবার জন্য সাময়িক একটা বাজেট পেশ করা। সাধারণত নির্বাচন কমিশনের নির্দেশে এই ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেটে বড় কিছু ঘোষণা করা হয় না। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে জুন-জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).