100 Glorious Years Of Service Of Howrah Division: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের শততম বর্ষপূর্তি উপলক্ষ্যে লোগো-র উন্মোচন করলেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার
হাওড়া বিভাগের ১০০ গৌরবময় সেবা বছর পূর্তি উপলক্ষে গত ১৬ এপ্রিল এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার। তিনি ডিভিশনের বিভিন্ন পরি কাঠামোগত উন্নয়ন সম্পর্কে সকলকে অবহিত করেন। এই উপলক্ষে, একটি লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। হাওড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। শততম বর্ষপূর্তি উপলক্ষ্যে একমাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে| ১৯২৫ সালের ১ লা জানুয়ারী পূর্ব ভারতীয় রেলওয়ের প্রশাসন ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়, যার ফলে হাওড়া সহ ছয়টি বিভাগ গঠিত হয়।
শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদযাপন করা হবে হবে যার মধ্যে রয়েছে কোচের ভেতরে ঐতিহ্যবাহী ছবি সম্বলিত ইএমইউ ট্রেন চালানো, একটি স্মারক ডাকটিকিট প্রকাশ, নতুন ডিআরএম ভবন, আরপিএফ ব্যারাক এবং হাওড়া অর্থোপেডিক হাসপাতালে কর্মীদের কল্যাণের জন্য একটি সিটি স্ক্যান উদ্বোধন, "প্রভাত ফেরি" আয়োজন এবং বিভাগের বিভিন্ন স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি।
Shri Sanjeev Kumar, Divisional Railway Manager, Howrah, addressed a press meet today (16.04.2025) at the Conference Hall to mark the completion of 100 Glorious Years of Service of Howrah Division. He also briefed the media about the ongoing infrastructural developments in the… pic.twitter.com/JDVqlVCpVI
— Eastern Railway (@EasternRailway) April 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

