Indore Bank Robbery: ফিল্মি কায়দায় ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা লুট, হাতে এল ঘটনার সিসিটিভি ফুটেজ
গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। এই ফুটেজ থেকে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে। তাঁদের খুঁজছে পুলিশ।
নয়াদিল্লিঃ মঙ্গলবার ইন্দোরে ব্যাঙ্ক (Indore Bank) থেকে টাকা লুট। ঘটনাটি ঘটেছে ইন্দোরের (Indore) বিজয় নগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। অভিযোগ, বাতাসে গুলি ছুড়ে ব্যাঙ্ক থেকে সাড়ে ছয় লক্ষ টাকা লুটে নেন দুই ব্যাক্তি। ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে রেনকোট পরে ব্যাঙ্কে প্রবেশ করেন ওই দুই ব্যাক্তি। এরপরই হুমকি দিতে শুরু করেন তাঁরা। বাতাসে গুলি ছোড়েন। কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেন আততায়ীরা। গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। এই ফুটেজ থেকে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে। তাঁদের খুঁজছে পুলিশ।
Man Enters Bank, Fires In Air, Runs Away With ₹ 6.5 Lakh Cash In Indore https://t.co/OlP8aNuOgQ pic.twitter.com/E1Kdbday8w
— NDTV (@ndtv) July 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

