Indian Men's Hockey Team Return: সোনার পদক নিয়ে দেশে ফিরল হকির সোনার ছেলেরা, দিল্লি এয়ারপোর্টে ছবি ভক্তদের আবদারে (দেখুন ছবি)
এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় পুরুষ দল এই নিয়ে চতুর্থবার সোনার পদক জিতল। এর আগে ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের এশিয়াডে সোনা জিতেছিল ভারত।
এশিয়া সেরার মঞ্চে দুরন্ত দাপট দেখিয়ে দেশে ফিরল ভারতীয় পুরুষ হকি দলের সদস্যরা। এশিয়ান গেমসের ফাইনালে জাপানকে ৫-১ উড়িয়ে সোনা পেয়েছেন হরমনপ্রীত সিংহ, মনপ্রীত সিংহরা। এবারের এশিয়ান গেমস যেন পুরুষ হকি দলের কাছে স্বপ্নের মত, গোটা টুর্নামেন্টে মোট ৬৮ গোল করেছে ভারতীয় পুরুষ হকি দল। গোল হজম করেছেও খুব কম। এশিয়ান গেমসে সোনা জিতে আগামী বছরের প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র জোগাড় করে ফেলেছে ভারতীয় হকি দল। এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় পুরুষ দল এই নিয়ে চতুর্থবার সোনার পদক জিতল। এর আগে ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের এশিয়াডে সোনা জিতেছিল ভারত।
#WATCH | Indian Men's Hockey team poses after a warm welcome at Delhi airport on their return from the Asian Games. pic.twitter.com/XqkVW0fFRQ
— ANI (@ANI) October 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2023 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

