Jammu and Kashmir: রাজৌরিতে সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই, নিকেশ ২ আতঙ্কবাদী, বাজেয়াপ্ত একাধিক অস্ত্র
সোম সকালে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকা। জানা যাচ্ছে, নওশেরার লাম এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের গতিবিধি লক্ষ করা যায়।
সোম সকালে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের রাজৌরি (Rajouri) এলাকা। জানা যাচ্ছে, নওশেরার লাম এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের গতিবিধি লক্ষ করা যায়। আর তারপরেই তাঁদের ওপর হামলা চালায় সেনা জওয়ানরা। পাল্টা জঙ্গিরাও গুলি চালায়। আর এই এনকাউন্টারে খতম হয় ২ জঙ্গি। আর তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক গোলাগুলি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, এই দুজন ছাড়াও আর কয়েকজন এই দলে ছিল। তাঁরা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। তাঁদের খোঁজে জারি তল্লাশি অভিযান। উদ্ধার হওয়া অস্ত্র দেখে তদন্তকারী আধিকারিকদের প্রথমিক অনুমান বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা।
Jammu and Kashmir: Indian Army successfully thwarted an infiltration attempt along the Line of Control (LoC) in the Lam area of Nowshera, Rajouri. During the operation, two terrorists were killed, and war-like arms and ammunition were recovered pic.twitter.com/qbamGB5gJb
— IANS (@ians_india) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

