Ladakh: লাদাখের সিয়াচেন, গালওয়ানের দুর্গম অঞ্চলেও ৫জি পরিষেবা চালু করল সেনা
এরই মাঝে লাদাখের গালওয়ান, দেমচক, ছুমার এবং সিয়াচেন হিমবাহ অঞ্চলে ৪জি ও ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করল ভারতীয় সেনাবাহিনী।
Indian Army Deploys 5G in Ladakh Remote Galwan, Siachen Areas: চিনা আগ্রাসনের আশঙ্কায় অরুণাচল প্রদেশ, লাদাখের মত অঞ্চল এখন ভারতীয় সেনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরই মাঝে লাদাখের গালওয়ান, দেমচক, ছুমার এবং সিয়াচেন হিমবাহ অঞ্চলে ৪জি ও ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করল ভারতীয় সেনাবাহিনী। এই পরিকাঠামো তৈরির কাজ ভারতীয় সেনাকর্মীরাই করেন। প্রচন্ড ঠান্ডা, ভারী তুষারপাত, দুর্গম পরিস্থিতিতে এই কাজ করেন সেনাকর্মীরা। এবার থেকে লাদাখের প্রায় সর্বত্রই মিলবে ৪জি ও ৫জি পরিষেবা।
দেখুন খবরটি
Indian Army successfully deploys 4G and 5G connectivity in remote Ladakh areas, including Galwan, and Siachen Glacier.#IndianArmy #Ladakh #5G #Siachen #Galwan pic.twitter.com/aPlZBB8NOZ
— All India Radio News (@airnewsalerts) April 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

