India Republic Day 2025: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬'তম প্রজাতন্ত্র দিবস, জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ সৈনিকদের শ্রদ্ধা মোদীর

১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতে সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই দিনটি প্রতিটা ভারতবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বছর ৭৬'তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে দেশবাসী।

India Republic Day 2025: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬'তম প্রজাতন্ত্র দিবস, জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ সৈনিকদের শ্রদ্ধা মোদীর
PM Modi Pays Tribute to fallen soldiers at the National War Memorial (Photo Credits: ANI)

India Republic Day 2025: আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান, কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাসের ছবি প্রতিটি ভারতবাসীর মনে ফুটিয়ে তোলা হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতে সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই দিনটি প্রতিটা ভারতবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বছর ৭৬'তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে দেশবাসী। প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পৌঁছে গেলেন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে (National War Memorial)। বীর শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন নমো। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ থেকে বেরনোর সময়ে আনুষ্ঠানিক বইতে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)।

শহীদ সৈনিকদের প্রতি মোদীর শ্রদ্ধাঃ

জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ থেকে বেরনোর আগে আনুষ্ঠানিক বইতে স্বাক্ষরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).