Coronavirus Cases In India: ডেল্টা প্লাসের ভীতির মধ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

ডেল্টা প্লাস যখন চোখ রাঙাচ্ছে, ঠিক তখনই দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ৫০ হাজারের গণ্ডী ছাড়িয়ে গেল৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫৪ হাজার ৬৯ জন৷

Coronavirus Cases In India: ডেল্টা প্লাসের ভীতির মধ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ
করোনাভাইরাস (Photo Credit: IANS)

ডেল্টা প্লাস যখন চোখ রাঙাচ্ছে, ঠিক তখনই দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ৫০ হাজারের গণ্ডী ছাড়িয়ে গেল৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫৪ হাজার ৬৯ জন৷ গতকাল করোনাকে হারিয়ে হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন ৬৮ হাজার ৮০৫ জন৷  ২৪ ঘণ্টায় মারণ রোগের বলি ১ হাজার ৩২১ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৭৭৮ জন৷  করোনাকে জয় করত পেরেছেন ২ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৭৪০ জন৷ মৃত্যুমিছিলে শামিল ৩ লাখ ৯১ হাজার ৯৮১ জন৷  এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৬ লাখ ২৭ হাজার ৫৭টি৷  এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ২৮ জন৷    

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 24, 2021 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).