Coronavirus Cases In India: সুস্থতার হার ছাড়াল ৩ কোটির গণ্ডী, নতুন সংক্রামিত ৩৭,১৫৪ জন

ক্রমশ নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩৭ হাজার ১৫৪ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৩৯ হাজার ৬৪৯ জন৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭২৪ জন৷

Coronavirus Cases In India: সুস্থতার হার ছাড়াল ৩ কোটির গণ্ডী, নতুন সংক্রামিত ৩৭,১৫৪ জন
ফাইল ছবি

নতুন দিল্লি, ১২ জুলাই: ক্রমশ নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩৭ হাজার ১৫৪ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৩৯ হাজার ৬৪৯ জন৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি  ৭২৪ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৪ লাখ ৫০ হাজার ৮৯৯৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৮ হাজার ৭৬৪ জন৷  এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৭ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৫০১ জন৷ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2021 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).