Coronavirus Cases In India: করোনার করাল ছায়া, নতুন সংক্রামিত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল দেশে করোনার বলি ৩ হাজার ২৯৩ জন৷

Coronavirus Cases In India: করোনার করাল ছায়া, নতুন সংক্রামিত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন
ভারতে করোনা (Photo Credits: ANI)

সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও৷  দ্বিগুনের বেশি বেড়ে গেল মঙ্গলবার৷  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল দেশে করোনার বলি ৩ হাজার  ২৯৩ জন৷ গতকাল সারাদিনে হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন৷ সবমিলিয়ে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭৷ দেশে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৭১৷ মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ১ হাজার  ১৮৭ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯টি৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন  ১৪ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩৬৭ জন৷      

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2021 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).