Coronavirus Cases In India: আশা জাগিয়ে কমছে দৈনিক সংক্রমণ, নতুন করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৯৪২

ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই কমছে দেশের দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন৷

Coronavirus Cases In India: আশা জাগিয়ে কমছে দৈনিক সংক্রমণ, নতুন করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৯৪২
ভারতে করোনা (Photo Credits: PTI)

ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই কমছে দেশের দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন৷ গতকাল করোনা জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ  ৫৬ হাজার ৮২ জন৷  সোমবার সারাদিনে দেশে করোনার বলি ৩ হাজার ৮৭৬ জন৷  স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন৷  সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৩০৪ জন৷  মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন৷ এই মুহূর্তে বারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ২২১৷ এখনও পর্যন্ত করোনার টিকা করণের আওতায় এসেছেন ১৭ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৬ জন৷ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 11, 2021 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).