Coronavirus Cases In India: ৩ হাজারের নিচে দৈনিক মৃত্যু, দেশে নতুন কোভিড রোগী ১ লাখ ৬৩৬ জন

লকডাউনের জের, দেশজুড়ে কমল দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১ লাখ ৬৩৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৯৯ জন৷

Coronavirus Cases In India: ৩ হাজারের নিচে দৈনিক মৃত্যু, দেশে নতুন কোভিড রোগী ১ লাখ ৬৩৬ জন
করোনাভাইরাস (Photo Credits: IANS)

লকডাউনের জের, দেশজুড়ে কমল দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১ লাখ ৬৩৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৯৯ জন৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২ হাজার ৪২৭ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করতে পেরেছেন ২ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ১৮০ জন৷ দেশে কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৩ লাখ ৪৯ হাজার ১১৮৬ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৪ লাখ ১ হাজার ৬০৯টি৷   এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ জন৷    

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2021 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).