India-Pakistan Tension: ভারতের সাধারণ মানুষকেই নিশানা করছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান, জম্মুতে এক নাগাড়ে গোলাগুলি, কড়া জবাব ভারতীয় সেনার
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বিভিন্ন জায়গায় একের পর এক ড্রোন (Drone Attack) ছুঁড়ছে পাকিস্তান (Pakistan)। বিশেষ করে জম্মুতে। সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে পাকিস্তান যখন ড্রোন ছুঁড়তে শুরু করেছে, ভারতীয় সেনাও তার পালটা জবাব দিচ্ছে। ড্রোনের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত লক্ষ্য করে পাকিস্তান এক নাগাড়ে গোলাগুলিও চালাচ্ছে। ভারতীয় বাহিনীর তরফেও দেওয়া হচ্ছে কড়া জবাব। প্রসঙ্গত পাকিস্তান বর্তমানে জনবসতি এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। যার জেরে পাঞ্জাবের ফিরোজ়পুরে একটি বাড়িতে ড্রোন আছড়ে পড়ে। যে ড্রোনের আঘাতে ওই পরিবারের ৪ জনের আঘাত লাগে। যাঁদের মধ্যে এক মহিলার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করে চলছে চিকিৎসা। যে ঘটনা সামনে আসতেই ফের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয় সতর্কতা।
দেখুন জম্মু নিয়ে কী জানাল প্রতিরক্ষা মন্ত্রক...
Indian Army is retaliating strongly opposite the Jammu sector in view of the drone attacks on Indian cities by the Pakistan Army along the Line of Control (LoC) and International Border (IB): Defence sources pic.twitter.com/JvmsDad7iL
— ANI (@ANI) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

