India-Pakistan Tension: পাক গোলাগুলির আশঙ্কায় উধমপুরে বন্ধ হল বিদ্যুৎ, দেখুন ভিডিয়ো

India-Pakistan Tension: পাক গোলাগুলির আশঙ্কায় উধমপুরে বন্ধ হল বিদ্যুৎ, দেখুন ভিডিয়ো
Udhampur Situation (Photo Credit: ANI/X)

ঊরি (Uri), সাম্বার (Samba) পর উধমপুর (Udhampur)। সম্পূর্ণ বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হল জম্মু কাশ্মীরের এই অঞ্চলে। বিদ্যুৎ বন্ধের পাশাপাশি সন্ধে নামতেই উধমপুরে এয়ার সাইরেন শোনা যায়। ফলে পাকিস্তানের ড্রোন বা মিসাইল হামলার আতঙ্কেই উধমপুরে নামিয়ে আনা হয় অন্ধকার। ইতিমধ্যেই সাম্বায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঊরিতে ও বিকেল থেকে গোলাগুলি শুরু করে পাক সেনা। প্রসঙ্গত ৮ মে এই সময় জম্মু কাশ্মীর থেকে পাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটের একাধিক জায়গা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। বৃহস্পতিবারের  পর এবার ফের শুক্রবারও সীমান্তবর্তী গ্রামগুলিকে অন্ধকারে ঢেকে দেওয়া হয়।

আরও পড়ুন: Explosions Heard In Samba: সন্ধে নামতেই বিস্ফোরণের শব্দে কাঁপল সাম্বা, পাক ড্রোন আটকে দিল ভারতের 'ব্রক্ষ্মাস্ত্র'

দেখুন জম্মু কাশ্মীরের উধমপুরে নামল অন্ধকার...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2025 09:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).