India-Pakistan Tension: ভারত নিয়ে মিথ্যে কথা বলছে চিন, কাশ্মীরে যুদ্ধ বিমান ভেঙে পড়ার ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তানের বন্ধু

India-Pakistan Tension: ভারত নিয়ে মিথ্যে কথা বলছে চিন, কাশ্মীরে যুদ্ধ বিমান ভেঙে পড়ার ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তানের বন্ধু
Fake Report By China (Photo Credit: X/PIB)

'জম্মু কাশ্মীরে ভেঙে পড়েছে ভারতের ৩টি যুদ্ধ বিমান'। ভারত-পাকিস্তানের (India-Pakistan Tension) যুদ্ধের আবহে এমনই খবর প্রকাশ করে দাবি করা হয় চায়না ডেইলি নামে চিনের (China) একটি সংবাদমাধ্যমের তরফে। যা নিয়ে হইচই শুরু হলে, প্রকৃত সত্য প্রকাশ করা হয় পিআইবির তরফে। পিআইবি জানায়, চিনের ওই সংবাদপত্রে যে ছবি প্রকাশ করে ভারতের যুদ্ধ বিমান বলে দাবি করা হয়েছে, সেটি পুরোপুরি ভুয়ো। জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) বায়ু সেনার কোনও বিমান ভেঙে পড়েনি। বুধবার ভারতের ৩টি বিমান ভেঙে পড়েছে বলে খবর প্রকাশ করে চিন 'ফেক প্রোপাগন্ডা' ছড়াতে চাইছে। স্পষ্ট জানায় পিআইবি। পাশাপাশি যে ছবিটি চিনের ওই সংবাদমাধ্যমে প্রকাশ করা হয় সেটি ২০১৯ সালের প্রথম দিকের। ওই ছবির সঙ্গে বাস্তবের কোও সাজুয্য নেই বলে স্পষ্ট জানায় পিআইবি (PIB)।

আরও পড়ুন: India-Pakistan Tension: নির্লজ্জ পাকিস্তানের কীর্তি; ভারতের সাধারণ মানুষকে লক্ষ্য করে পাক গোলা, পুঞ্চে বাড়িঘর ভেঙে অসহায় বাসিন্দারা, দেখুন

দেখুন বিমান ভেঙে পড়া নিয়ে কী জানাল পিআইবি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2025 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).