India General Elections 2024 Results: গণনা শুরু হতেই হাসান থেকে এগিয়ে সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না
সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই এবার চমকে দেওয়ার মত তথ্য প্রকাশ্যে এল। প্রাথমিক গণনার পর জানা যাচ্ছে, কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত এনডিএ জোটের প্রার্থী প্রজ্জ্বল রেভান্না ১৪৪৬ ভোটে এগিয়ে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পর প্রজ্জ্বল রেভান্নার সেক্স ভিডিোকাণ্ড প্রকাশ্যে আসে। ফলে ভোট সম্পন্ন হওয়ার আগে প্রজ্জ্বলের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। ফলে সেই প্রভাব হাসান লোকসভা কেন্দ্রে পড়ছে বলেই মত রাজনৈতিক মহলের। এদিকে জার্মাানি থেকে ভারতে ফেরার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রজ্জ্বল রেভান্নাকে।
দেখুন ট্যুইট...
JD(S) candidate from Karnataka's Hassan Prajwal Revanna leading from the seat with a margin of 1446 votes.
(file pic)#LokSabhaElections2024 pic.twitter.com/N7hqBTJRNC
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

