IMD Weather Update: আজ বিদর্ভ, ওড়িশা এবং গুজরাটে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর
আজ বিদর্ভ, ওড়িশা এবং গুজরাটে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহের সম্মুখীন গুজরাট। ভারতীয় আবহাওয়া বিভাগ গুজরাটে তীব্র তাপপ্রবাহের জন্য ১১ মার্চ ৩ দিনের রেড অ্যালার্ট জারি করেছিল। সতর্কবার্তায় জানানো হয়েছিল তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সতর্কবার্তায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পরার মাধ্যমে সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে।
The India Meteorological Department has issued a 3 day Red Alert for extreme heat in Gujarat, with temperatures rising up to 41°C. Take precautions by staying hydrated, avoiding the sun between 12 Noon - 4 PM, and wearing light clothing. Keep your home cool and check on elders… pic.twitter.com/bZRQauvXs3
— Amdavad Municipal Corporation (@AmdavadAMC) March 11, 2025
পশ্চিমে তীব্র তাপপ্রবাহ থাকলেও অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

