IMD Forecasts Continued Heat Wave: অসহ্য গরম মধ্য ও পূর্ব ভারতে, তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন
অসহ্য গরমে রীতিমতো হাঁসফাঁস করছে মধ্য ও পূর্ব ভারত। ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৩-৪ দিনের মধ্যে এই গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতর (IMD Forecasts Continued Heat Wave) জানিয়েছে, আগামী ৫ দিন উত্তর-পশ্চিম ভারতেও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পূর্ব রাজস্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আইএমডি (India Meteorological Department) জানিয়েছে, এই মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তর প্রদেশ, বিদর্ভ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ মধ্য ও পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বিরাজ করবে। এদিকে, আগামীকাল পর্যন্ত পূর্ব ভারতে এবং পরবর্তী ৭ দিন উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
India Meteorological Department forecasts heat wave conditions to continue over Northwest India during the next 5 days. #IMD says heat wave conditions will continue over till April 29.… pic.twitter.com/SEcIFt278B
— All India Radio News (@airnewsalerts) April 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

