IMD Forecast: তামিলনাড়ু, কেরালা এবং আশেপাশের অঞ্চলে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আই এম ডি
ভারতের আবহাওয়া বিভাগ আজ তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহে-তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন সমুদ্র অঞ্চলগুলি আজ ঝড়ো আবহাওয়ার সাক্ষী হতে পারে এবং জেলেদের এই অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এখনি শীত আসার কোন সম্ভাবনা নেই তাই আগামী সপ্তাহে দেশের অধিকাংশ স্থানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। দিল্লি এবং এনসিআর অঞ্চলে ২ থেকে ৩ দিনের জন্য রাত এবং সকালের সময় ধোঁয়াশা এবং অগভীর কুয়াশা অনুভব করা যাবে। আইএমডি জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
#IMD forecasts heavy rainfall with thunderstorms and lightning over Tamil Nadu, Puducherry, Karaikal, Kerala, and Mahe today.#heavyrainfall | #rainfall | #weatherforecast pic.twitter.com/Uijz4a3Dy5
— All India Radio News (@airnewsalerts) November 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

