IMD Alert: দেশের একাধিক প্রান্তে বৃষ্টির পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের, উত্তরাখণ্ডে জারি কমলা সতর্কতা
(আইএমডি)। আবহাওয়া বিভাগের তরফে আজ উত্তরাখণ্ডের বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া অসম, মেঘালয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আই এম ডি।
⚠️The Meteorological Dept issues an Orange Alert for several regions of #Uttarakhand today, warning of rain, hailstorms, and strong winds.
— All India Radio News (@airnewsalerts) May 1, 2025
এছাড়াও দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা, তেলেঙ্গানা, কর্ণাটকের উত্তর অংশের প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, বিদর্ভ, ছত্তিশগড়, সিকিম এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে আগামী দু-তিনদিন ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2025 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

