Himanta Biswa Sarma: পুরো দেখে দেখে টুকছেন! পড়াশোনা নিয়ে কটাক্ষের জবাব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভিজিটার বুকে একটা জায়গা থেকে দেখে দেখে পুরো টুকছেন।
সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভিজিটার বুকে একটা জায়গা থেকে দেখে দেখে পুরো টুকছেন। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, কেন এভাবে পুরো দেখে দেখে লিখছেন অসমের মুখ্যমন্ত্রী। এত সাধারণ একটা জিনিস তো নিজেই লেখা যায়।
যার জবাবে সোশ্যাল মিডিয়ায় হিমন্ত লেখেন, " আমি অসমিয়া মাধ্যমে পড়াশোনা করেছি। তবে আমি ইংরেজি ও হিন্দি শেখার সব চেষ্টা করছি নিজের মত করে। আমি স্বীকার করছি ইংরেজি ও হিন্দি খুব ভাল জানি না, আর এটা স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই।"
দেখুন হিমন্ত বিশ্বশর্মার টুইট
I went to an Assamese medium school and am trying my best to learn Hindi and English in my own humble way. I must admit that I do not know English and Hindi very well, and I have no hesitation in admitting it. https://t.co/DgeVCvqwfg
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

